https://powerinai.com/

সাম্প্রতিক খবর

পেন্টাগনে চালু হলো চ্যাটজিপিটি ও গ্রকের বিশেষ সামরিক সংস্করণ

পেন্টাগনে চালু হলো চ্যাটজিপিটি ও গ্রকের বিশেষ সামরিক সংস্করণ পেন্টাগনে চালু হলো চ্যাটজিপিটি ও গ্রকের বিশেষ সামরিক সংস্করণ
 

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সামরিক ও বেসামরিক কর্মীদের জন্য চ্যাটজিপিটি ও গ্রকের বিশেষ সংস্করণ চালু করেছে। প্রায় ৩০ লাখ কর্মী সামরিক ও সরকারি কাজের উপযোগী এসব এআই সুবিধা ব্যবহারের সুযোগ পাবেন।

চ্যাটজিপিটির বিশেষ সংস্করণের নাম চ্যাটজিপিটি মিল এবং গ্রকের সংস্করণ গ্রক ফর গভর্নমেন্ট। দুটি সেবাই পেন্টাগনের নিরাপদ এআই প্ল্যাটফর্ম জেনএআই ডট মিলের সঙ্গে যুক্ত করা হয়েছে। এর আগে এই প্ল্যাটফর্মে গুগলের জেমিনাই ব্যবহারের সুযোগ ছিল।

চ্যাটজিপিটি মিল মূলত নথি তৈরি, প্রশাসনিক কাজ, পরিকল্পনা, নীতিমালা ও সরবরাহ ব্যবস্থাপনার মতো কাজে ব্যবহার করা হবে। অন্যদিকে গ্রক ফর গভর্নমেন্ট সামরিক কার্যক্রম, তথ্য বিশ্লেষণ, বাজার বিশ্লেষণ ও সাপ্লাই চেইন ব্যবস্থাপনার মতো কাজে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

পেন্টাগনের তথ্য অনুযায়ী, জেনএআই ডট মিল প্ল্যাটফর্মে ইতোমধ্যে ১৭ লাখের বেশি ব্যবহারকারী যুক্ত হয়েছেন। সংবেদনশীল সরকারি তথ্য সাধারণ এআই প্ল্যাটফর্মে ব্যবহারের ঝুঁকি কমাতেই এই নিয়ন্ত্রিত পরিবেশ তৈরি করা হয়েছে।

তবে সর্বোচ্চ শ্রেণিবদ্ধ গোপন তথ্য ব্যবহারের অনুমতি এই ব্যবস্থায় নেই। এদিকে পেন্টাগনের নতুন এআই ব্যবস্থায় অ্যানথ্রপিকের ক্লড যুক্ত হয়নি।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।