https://powerinai.com/

সাম্প্রতিক খবর

শিক্ষার্থীদের ৪০০ জিবি স্টোরেজ দিচ্ছে গুগল

শিক্ষার্থীদের ৪০০ জিবি স্টোরেজ দিচ্ছে গুগল শিক্ষার্থীদের ৪০০ জিবি স্টোরেজ দিচ্ছে গুগল
 

বাংলাদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এক বছরের বিনামূল্যে ৪০০ জিবি ক্লাউড স্টোরেজ ও জেমিনি প্রো ব্যবহারের সুযোগ দিচ্ছে গুগল। ‘ব্যাক টু স্কুল’ কর্মসূচির আওতায় এই সুবিধা দেওয়া হচ্ছে।

এই অফারের মাধ্যমে শিক্ষার্থীরা জেমিনি প্রো ব্যবহারের পাশাপাশি স্বাভাবিকের তুলনায় বেশি ব্যবহারের সীমা এবং ৪০০ জিবি ক্লাউড স্টোরেজ পাবেন। এছাড়া গুগল এআই প্রো ও ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রিপশনেও বিশেষ ছাড় রয়েছে।

সুবিধাটি পেতে শিক্ষার্থীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে এবং বাংলাদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হওয়ার প্রমাণ দিতে হবে। ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্টের পাশাপাশি শিক্ষার্থী পরিচয়পত্র বা সর্বশেষ সেমিস্টারের ফি পরিশোধের প্রমাণপত্র জমা দেওয়া যাবে।

গুগলের ওয়ান স্টুডেন্ট পেজে গিয়ে আবেদন করে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র আপলোড করতে হবে। যাচাই শেষে যোগ্য শিক্ষার্থীদের জন্য সুবিধাটি চালু হবে।

জেমিনি প্রো দিয়ে তথ্য বিশ্লেষণ, কোডিং, গণিতের সমস্যা সমাধানসহ বিভিন্ন শিক্ষামূলক কাজে সহায়তা নেওয়া যাবে। অ্যাসাইনমেন্ট, প্রতিবেদন, উপস্থাপনা ও কুইজের খসড়া তৈরিতেও এটি ব্যবহার করতে পারবেন শিক্ষার্থীরা।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।