https://powerinai.com/

সাম্প্রতিক খবর

এআইয়ের চাহিদা বাড়ায় ২০২৬ অর্থবছরে অ্যামাজনের মূলধন ব্যয় ২২০ বিলিয়ন ডলার

এআইয়ের চাহিদা বাড়ায় ২০২৬ অর্থবছরে অ্যামাজনের মূলধন ব্যয় ২২০ বিলিয়ন ডলার এআইয়ের চাহিদা বাড়ায় ২০২৬ অর্থবছরে অ্যামাজনের মূলধন ব্যয় ২২০ বিলিয়ন ডলার
 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লাউড সেবার চাহিদা দ্রুত বাড়ায় ২০২৬ অর্থবছরে মূলধন ব্যয়ের (ক্যাপেক্স) পরিকল্পনা বাড়িয়েছে অ্যামাজন। নতুন পরিকল্পনা অনুযায়ী, এ বছর অবকাঠামো ও প্রযুক্তি খাতে প্রায় ২২০ বিলিয়ন ডলার ব্যয় করতে পারে মার্কিন প্রযুক্তি ও ই-কমার্স জায়ান্টটি। এর আগে এই ব্যয়ের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ২০০ বিলিয়ন ডলার।

গবেষণা প্রতিষ্ঠান নুভামা রিসার্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যামাজন ওয়েব সার্ভিসেস (AWS) এবং এআইভিত্তিক সেবার ওপর বাড়তে থাকা চাহিদাই বিনিয়োগ বৃদ্ধির প্রধান কারণ। পাশাপাশি মেমোরি চিপের উচ্চমূল্যও কোম্পানির ব্যয় বাড়ানোর সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।

এদিকে দ্বিতীয় প্রান্তিকে প্রত্যাশার চেয়ে ভালো ব্যবসায়িক ফলাফল প্রকাশ করেছে অ্যামাজন। এ সময়ে কোম্পানিটির আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৬ শতাংশ বেড়ে ২০০ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বাজার বিশ্লেষকদের পূর্বাভাস ছিল প্রায় ১৯৭ বিলিয়ন ডলার। একই সময়ে পরিচালন মুনাফা ৪৩ দশমিক ২ শতাংশ বেড়ে ২৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

অ্যামাজনের ব্যবসা সম্প্রসারণে সবচেয়ে বড় ভূমিকা রাখছে AWS। দ্বিতীয় প্রান্তিকে এই ক্লাউড প্ল্যাটফর্ম থেকে আয় ৩৬ দশমিক ৭ শতাংশ বেড়ে ৪২ দশমিক ২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এআই সেবার বাড়তি চাহিদা, বিভিন্ন প্রতিষ্ঠানের ক্লাউডে স্থানান্তর এবং ক্লাউড ব্যবহারের পরিমাণ বৃদ্ধি—সব মিলিয়ে AWS-এর প্রবৃদ্ধি শক্তিশালী হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, AWS-এর ভবিষ্যৎ ব্যবসার অর্ডার বা ব্যাকলগের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪৯৬ বিলিয়ন ডলার। পাশাপাশি অ্যামাজনের নিজস্ব এআই চিপ Trainium ও Graviton-এর ব্যবসাও দ্রুত বাড়ছে। দুটি চিপ ব্যবসাই বছরে ২৫ বিলিয়ন ডলারের বেশি আয়ের হার অর্জন করেছে বলে জানিয়েছে নুভামা।

এআই অবকাঠামোতে বড় অঙ্কের বিনিয়োগ করা হলেও AWS-এর পরিচালন মুনাফার হার বেড়ে ৩৯ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে। এতে বোঝা যাচ্ছে, বাড়তি বিনিয়োগের পাশাপাশি অ্যামাজনের ক্লাউড ব্যবসা শক্তিশালী মুনাফাও ধরে রাখতে পারছে।

চলতি প্রান্তিকের জন্য অ্যামাজন ১৯৭ থেকে ২০২ বিলিয়ন ডলারের মধ্যে বিক্রয় আয়ের পূর্বাভাস দিয়েছে। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হতে পারে ৯ থেকে ১২ শতাংশ। পরিচালন আয় ২২ দশমিক ৫ থেকে ২৬ দশমিক ৫ বিলিয়ন ডলারের মধ্যে থাকতে পারে বলে ধারণা করছে কোম্পানিটি।

নুভামা রিসার্চের মতে, বিশ্বজুড়ে এআই ব্যবহারের বিস্তার অ্যামাজনের ক্লাউড ব্যবসাকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করছে। বিভিন্ন প্রতিষ্ঠান এআই ও ডিজিটাল অবকাঠামোয় বিনিয়োগ বাড়ানোয় দীর্ঘমেয়াদে AWS-এর প্রবৃদ্ধি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

সূত্র: নুভামা রিসার্চ








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।