https://powerinai.com/

সাম্প্রতিক খবর

এআই কনটেন্টের ওয়াটারমার্ক সরানোর সুবিধা আনছে গুগল!

এআই কনটেন্টের ওয়াটারমার্ক সরানোর সুবিধা আনছে গুগল! এআই কনটেন্টের ওয়াটারমার্ক সরানোর সুবিধা আনছে গুগল!
 

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও ও গান থেকে দৃশ্যমান ওয়াটারমার্ক সরিয়ে ফেলার সুবিধা চালু করতে যাচ্ছে গুগল। শুক্রবার (১৪ আগস্ট) প্রযুক্তি প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীদের সৃজনশীল কাজ আরও সহজ ও স্বাধীনভাবে করার সুযোগ দিতেই নতুন এই সুবিধা আনা হচ্ছে।

গুগলের জেমিনাই বিভাগের ভাইস প্রেসিডেন্ট জশ উডওয়ার্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর মতে, এআই দিয়ে তৈরি কনটেন্টে দৃশ্যমান ওয়াটারমার্ক অনেক সময় পেশাদার ও সৃজনশীল কাজে ব্যবহারের ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি করে। নতুন সুবিধার ফলে ব্যবহারকারীরা প্রয়োজন অনুযায়ী এসব কনটেন্ট আরও সহজে কাস্টমাইজ করতে পারবেন।

তবে দৃশ্যমান ওয়াটারমার্ক সরিয়ে ফেলার সুযোগ থাকলেও এআই-নির্মিত কনটেন্ট শনাক্ত করার ব্যবস্থা বন্ধ হচ্ছে না। গুগল জানিয়েছে, ফাইলের ভেতরে থাকা অদৃশ্য ‘সিন্থ-আইডি’ ওয়াটারমার্ক এবং সি২পিএ (C2PA) মেটাডেটা আগের মতোই সংরক্ষিত থাকবে। ফলে দৃশ্যমান চিহ্ন না থাকলেও কোনো কনটেন্ট এআই দিয়ে তৈরি হয়েছে কি না, তা যাচাই করার সুযোগ থাকবে।

প্রাথমিক পর্যায়ে গুগলের ন্যানো ব্যানানা, ওমনি ও লিরিয়া মডেল থেকে তৈরি কনটেন্টে এই সুবিধা পাওয়া যাবে। ব্যবহারকারীরা গুগল জেমিনাই এবং ভিডিও এডিটিং প্ল্যাটফর্ম ‘ফ্লো’-এর সেটিংস থেকে ‘মিডিয়া ওয়াটারমার্ক’ অপশনে গিয়ে দৃশ্যমান ওয়াটারমার্ক রাখা বা সরানোর সিদ্ধান্ত নিতে পারবেন।

গুগল জানিয়েছে, খুব শিগগিরই সার্চেও এই সুবিধা যুক্ত করা হবে। আগামী কয়েক দিনের মধ্যে ধাপে ধাপে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করা হবে।

নতুন এই উদ্যোগের মাধ্যমে এআই-নির্মিত কনটেন্ট ব্যবহারে ব্যবহারকারীদের স্বাধীনতা বাড়ানোর পাশাপাশি কনটেন্টের উৎস শনাক্ত করার প্রযুক্তিও অক্ষুণ্ন রাখছে গুগল।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।