https://powerinai.com/

সাম্প্রতিক খবর

আয়ারল্যান্ডে দৃষ্টিপ্রতিবন্ধীদের বিনামূল্যে ১৫ হাজার এআই স্মার্ট চশমা দেবে মেটা

আয়ারল্যান্ডে দৃষ্টিপ্রতিবন্ধীদের বিনামূল্যে ১৫ হাজার এআই স্মার্ট চশমা দেবে মেটা আয়ারল্যান্ডে দৃষ্টিপ্রতিবন্ধীদের বিনামূল্যে ১৫ হাজার এআই স্মার্ট চশমা দেবে মেটা
 

আয়ারল্যান্ডের অন্ধ ও দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের সহায়তায় বড় ধরনের উদ্যোগ নিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। দেশটির ১৫ হাজার অন্ধ ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে বিনামূল্যে এআই প্রযুক্তিসম্পন্ন স্মার্ট চশমা দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

‘ভিশন আয়ারল্যান্ড’-এর মাধ্যমে এসব চশমা বিতরণ করা হবে। চশমাগুলোতে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারকারীর আশপাশের পরিবেশ, বিভিন্ন বস্তু ও লেখা শনাক্ত করতে পারে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী এসব তথ্য ব্যবহারকারীকে শুনিয়েও দিতে পারে।

বিনামূল্যে চশমা পেতে আগ্রহী দৃষ্টিপ্রতিবন্ধীদের ভিশন আয়ারল্যান্ডের ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। মেটার পক্ষ থেকে বলা হয়েছে, সংগঠনটি যেসব প্রাপ্তবয়স্ক অন্ধ ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে সহায়তা করে, তাদের প্রয়োজন মেটাতে ১৫ হাজার স্মার্ট চশমা যথেষ্ট হবে।

তবে একই সময়ে এআই স্মার্ট চশমা নিয়ে বিতর্কেও রয়েছে মেটা। অভিযোগ রয়েছে, চশমাটির মাধ্যমে ব্যবহারকারীর অজান্তে আশপাশের মানুষের ছবি বা ভিডিও ধারণ করা সম্ভব। এমনকি কিছু সেবা বর্তমানে চশমার রেকর্ডিং নির্দেশক এলইডি নিষ্ক্রিয় করার সুযোগ দিচ্ছে বলেও জানা গেছে।

এ বিষয়ে কঠোর অবস্থান জানিয়েছে মেটা। প্রতিষ্ঠানটির দাবি, চশমার রেকর্ডিং নির্দেশক এলইডি পরিবর্তন বা অকার্যকর করার চেষ্টা করা হলে সংশ্লিষ্ট চশমার ক্যামেরা স্থায়ীভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হতে পারে।

এদিকে প্রযুক্তি সাইট ওয়্যার্ডের এক প্রতিবেদনে মেটা এআই অ্যাপের কোডে এমন কিছু তথ্য পাওয়ার কথা জানানো হয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে—ভবিষ্যতে স্মার্ট চশমায় ফেসিয়াল রিকগনিশন বা মুখ শনাক্তকরণ প্রযুক্তি যুক্ত করার বিষয়টি বিবেচনা করছে মেটা।

বিতর্কের পাশাপাশি দৃষ্টিপ্রতিবন্ধীদের দৈনন্দিন জীবনে এসব চশমার সম্ভাব্য ব্যবহার নিয়েও ইতিবাচক আলোচনা রয়েছে। চশমাটি আশপাশের বস্তু শনাক্ত করা, লেখা পড়ে শোনানো এবং পরিবেশ সম্পর্কে ব্যবহারকারীকে ধারণা দেওয়ার মতো কাজ করতে পারে। ফলে দৈনন্দিন বিভিন্ন কাজ আরও সহজ ও নিরাপদে করা সম্ভব হতে পারে।

চশমাটির মাধ্যমে পাওয়া মেসেজ শুনে মেটা এআইয়ের সহায়তায় দ্রুত উত্তর পাঠানোর সুবিধাও রয়েছে। এছাড়া দৃষ্টিপ্রতিবন্ধীদের সহায়তার জন্য ‘বি মাই আইজ’ নেটওয়ার্কের সঙ্গেও কাজ করছে মেটা। এর মাধ্যমে ব্যবহারকারীরা চশমা থেকেই স্বেচ্ছাসেবীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

ফলে পোশাকের রং বা ধরন বেছে নেওয়া থেকে শুরু করে সুপারশপে নির্দিষ্ট ব্র্যান্ডের পণ্য খুঁজে বের করার মতো সাধারণ কাজেও স্বেচ্ছাসেবীদের সহায়তা নেওয়া সম্ভব হবে।

ভিশন আয়ারল্যান্ডের মাধ্যমে বিনামূল্যে রে-ব্যান মেটা স্মার্ট চশমা পেতে আগ্রহীরা সংগঠনটির নির্ধারিত ওয়েবসাইট বা হটলাইনে যোগাযোগ করে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের মধ্যে উপযুক্ত ব্যক্তিদের নির্বাচন করার পাশাপাশি চশমাটি ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তাও দেবে ভিশন আয়ারল্যান্ড।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।