https://powerinai.com/

সাম্প্রতিক খবর

হাইকোর্টের কর্মকর্তা-কর্মচারীদের তথ্য নিয়ে তৈরি হচ্ছে ডিজিটাল ডাটাবেজ

হাইকোর্টের কর্মকর্তা-কর্মচারীদের তথ্য নিয়ে তৈরি হচ্ছে ডিজিটাল ডাটাবেজ হাইকোর্টের কর্মকর্তা-কর্মচারীদের তথ্য নিয়ে তৈরি হচ্ছে ডিজিটাল ডাটাবেজ
 

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের ব্যক্তিগত, শিক্ষাগত এবং চাকরি–সংক্রান্ত তথ্য ডিজিটালভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। মানবসম্পদ ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে গতি আনতেই তৈরি করা হচ্ছে ‘পারসোনাল ডাটা শিট’ বা পিডিএস।

এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ব্যক্তিগত, শিক্ষাগত, পারিবারিক ও চাকরি–সংক্রান্ত সব তথ্য নির্ধারিত ফরমে পূরণ করতে হবে। ফরমে স্বাক্ষর ও ছবি সংযুক্ত করে আগামী ৭ এপ্রিলের মধ্যে তা দাখিল করতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন তথ্য ম্যানুয়াল পদ্ধতিতে পৃথক ফাইল ও শাখায় সংরক্ষণ করা হচ্ছে। এসব তথ্যের কিছু অংশ অসম্পূর্ণ এবং অনেক তথ্য নিয়মিত হালনাগাদও করা হয়নি। অনেক কর্মচারীর পারিবারিক তথ্যও সংরক্ষিত নেই।

ফলে প্রয়োজনের সময় নির্দিষ্ট কোনো তথ্য যাচাই বা অনুসন্ধানে বাড়তি সময় ব্যয় হয়। একই কারণে পদায়ন, পদোন্নতি, প্রশিক্ষণ এবং বিভিন্ন কল্যাণমূলক সেবা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বিলম্বের সৃষ্টি হয়।

নতুন ডিজিটাল ডাটাবেজ চালু হলে কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় তথ্য দ্রুত পাওয়া ও যাচাই করা সম্ভব হবে বলে মনে করছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এর মাধ্যমে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ সহজ হওয়ার পাশাপাশি মানবসম্পদ ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়বে।

সংশ্লিষ্টদের মতে, ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংরক্ষণ চালু হলে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, দক্ষতা ও গতি বাড়বে। পাশাপাশি ভবিষ্যতে কর্মকর্তা-কর্মচারীদের তথ্য ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল ও কার্যকর হবে।

ডিবিটেক/এসএমএস/ইকে








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।