দেশে ইন্টারনেট ব্যান্ডউইডথের কোনো সংকট নেই এবং ভবিষ্যতেও ঘাটতির আশঙ্কা নেই বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি। প্রতিষ্ঠানটির দাবি, ব্যান্ডউইডথ সংকটের কারণে ইন্টারনেটের দাম বাড়ার যে আশঙ্কার কথা বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তা বিভ্রান্তিকর।
বর্তমানে দেশের দুটি সাবমেরিন ক্যাবল সিস্টেমের সম্মিলিত সক্ষমতা প্রায় ৭ হাজার ২০০ জিবিপিএস। এর মধ্যে প্রায় ৪ হাজার জিবিপিএস ব্যান্ডউইডথ দেশে সরবরাহ করা হচ্ছে এবং আরও প্রায় ৩ হাজার ২০০ জিবিপিএস সরবরাহের সক্ষমতা রয়েছে।
২০২৭ সালে SEA-ME-WE-6 চালু হলে রাষ্ট্রায়ত্ত সাবমেরিন ক্যাবলগুলোর মোট সক্ষমতা বেড়ে প্রায় ৪১ হাজার জিবিপিএসে দাঁড়াবে। অন্যদিকে বিটিআরসির প্রক্ষেপণ অনুযায়ী ২০৩০ সালে দেশের ব্যান্ডউইডথ চাহিদা হতে পারে প্রায় ৩০ হাজার জিবিপিএস।
বিএসসিপিএলসি জানিয়েছে, ব্যান্ডউইডথের ব্যবহার বাড়ার সঙ্গে ভবিষ্যতে আরও সাশ্রয়ী মূল্যে ব্যান্ডউইডথ সরবরাহ করা হবে। ফলে ব্যান্ডউইডথ সংকটের কারণে ইন্টারনেটের দাম বাড়ার আশঙ্কা নেই।








০ টি মন্তব্য