ব্যবসাপ্রতিষ্ঠান ও করপোরেট গ্রাহকদের জন্য ‘মেটা এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম’ নামে নতুন এআই প্ল্যাটফর্ম চালু করছে মেটা। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো মেটার বিভিন্ন এআই মডেল, এজেন্ট ও প্রযুক্তি নিজেদের ব্যবসায়িক কাজে সহজে ব্যবহার করতে পারবে।
প্রাথমিকভাবে প্ল্যাটফর্মটিতে মেটার ব্যক্তিগত এআই সহকারী ‘মিউজ’, ‘মেটা বিজনেস এজেন্ট’, ‘মিউজ এপিআই’ ও ‘মিউজ কোড’সহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। এসব প্রযুক্তি ব্যবসার কার্যক্রম পরিচালনা, গ্রাহকসেবা ও ব্যবসার প্রবৃদ্ধিতে কাজে লাগানো যাবে।
নতুন প্ল্যাটফর্মের নেতৃত্ব দিতে ডেটা প্ল্যাটফর্ম মঙ্গোডিবির প্রধান নির্বাহী কর্মকর্তা চিরন্তন সিজে দেশাইকে মেটার চিফ এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে চলতি মাসের শুরুতে মেটা ‘মিউজ’ নামের এআই সহকারী চালু করে, যা ব্যবহারকারীর হয়ে ই-মেইল পাঠানো ও ভ্রমণের বুকিংয়ের মতো কাজ করতে পারে।










০ টি মন্তব্য