প্রযুক্তির ব্যবহারে পিছিয়ে থাকলেও স্মার্টফোন ব্যবহারে দেশের নারী সমাজ এগিয়ে রয়েছে। দেশের মোট মোবাইল ব্যবহারকারীর ৫২.১ শতাংশ স্মার্টফোন ব্যবহার করেন। স্মার্টফোন ব্যবহারকারীদের ৬০.৬ শতাংশ নারী। অন্যদিকে পুরুষ স্মার্টফোন ব্যবহারকারীর হার ৫০দশমিক ৮ শতাংশ। এ হিসাবে দেশে নারীদের স্মার্টফোন ব্যবহারের হার পুরুষদের তুলনায় ৯ দশমিক ৮ শতাংশ বেশি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক প্রকাশিত আইসিটি জরিপ অনুযায়ী, "ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে আইসিটি ব্যবহারের সুযোগ এবং প্রয়োগ" শীর্ষক তথ্য অনুযায়ী, সারাদেশে ৪ কোটি ১০ লাখ ৯৩ হাজার ২০৫ পরিবারের কাছে মোবাইল ফোন রয়েছে যা প্রায় ৯৭ দশমিক ৪ শতাংশের সমান।
এছাড়াও মোবাইল ফোন আছে এমন খানার (পরিবার) অনুপাতে নারী প্রধান খানার তুলনায় পুরুষ প্রধান খানায় ব্যবহার বেশি। তবে স্মার্টফোন ব্যবহারে পুরুষের থেকে নারীরা এগিয়ে। এক্ষেত্রে দেশে সব থেকে বেশি ৬৯ দশমিক ৩ শতাংশ স্মার্টফোন ব্যবহার হয় ঢাকায়।
এরপর বরিশালে ৩৬ দশমিক ৫ শতাংশ, চট্টগ্রামে ৬৩, খুলনায় ৪৯,ময়মনসিংহে ৩৯ দশমিক ৫, রাজশাহীতে ৩২, রংপুরে ৩৪ দশমিক ১ এবং সিলেটের ৫৬ দশমিক ১ শতাংশ মানুষ স্মার্ট ফোন ব্যবহার করেন।




.png)
.png)
.png)
.png)
.png)


০ টি মন্তব্য