আন্তর্জাতিক বাজারের পর দেশে ফ্ল্যাগশিপ ট্যাবলেট প্যাড ৬ এনেছে শাওমি। কোম্পানি দাবি করেছে যে নতুন প্যাড কর্পোরেট এবং ব্যক্তিগত উভয় সেটিংসে এটি উন্নত ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করবে।
প্যাড ৬-এর ওজন মাত্র ৪৯০ গ্রাম। ট্যাবটির বেজেল ৬ দশমিক ৫১ মিলিমিটার। বাংলাদেশে ডিভাইসটি পাওয়া যাবে গ্র্যাভিটি গ্রে রঙে। ট্যাবটিতে রয়েছে ১১ ইঞ্চির ডাবল ইউএইচডি+ ডিসপ্লে এবং ১৪৪ হার্টজের ৭ লেভেলের পরিবর্তনশীল রিফ্রেশ রেট। এর রেজল্যুশন ২৮৮০×১৮০০ পিক্সেল। শাওমি প্যাড ৬-এ ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮৭০ মোবাইল প্লাটফর্ম চিপসেট ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে এলপিডিডিআর৫ র্যাম এবং ইউএফএস ৩.১ স্টোরেজ দেয়া হয়েছে। কাজ, পড়াশোনা অথবা দৈনন্দিন প্রয়োজনে ট্যাবটি সুবিধাজনক। আবার গেমিংয়ের পাশাপাশি এতে ৪কে ভিডিও এডিটিংয়ের সুবিধাও পাওয়া যাবে।
শাওমি প্যাড ৬-এ একটি ১৩-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ডলবি অ্যাটমসের কোয়াড স্টেরিও স্পিকার রয়েছে। কাজের গতি বাড়ানোর জন্য ডিভাইসটিতে একটি কীবোর্ড এবং শাওমি স্মার্টপেন রয়েছে। কিন্তু এগুলো ব্যবহারের জন্য আলাদাভাবে কিনতে হবে।
চীনা প্রযুক্তি কোম্পানি শাওমির-এর নতুন ট্যাবলেটে রয়েছে ৮ হাজার ৮৪০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। শাওমি প্যাড ৬ দেশীয় বাজারে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে।
প্যাডটি অনুমোদিত শাওমি স্টোর, অংশীদার স্টোর এবং খুচরা চ্যানেলে পাওয়া যাবে। এর দাম ৪২ হাজার ৯৯৯ টাকা।




.png)
.png)
.png)
.png)
.png)


০ টি মন্তব্য