দেশের বাজারে গ্লোবাল ব্র্যান্ড নিয়ে এসেছে লেনেভোর তৈরি ‘আইডিয়াপ্যাড স্লিম ৩ আই’ মডেলের নতুন ল্যাপটপ। টি ৮১০ এইচ মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ড প্রযুক্তির ল্যাপটপটি পানিরোধী হওয়ায় ভিজলেও নষ্ট হয় না।
ল্যাপটপটিতে ইন্টেলের ১২ প্রজন্মের কোর আই ৫ প্রসেসর থাকায় দ্রুত কাজও করা যায়। দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ সংস্করণভেদে ল্যাপটপটির সর্বনিম্ন দাম ৭০ হাজার টাকা।
১৪ এবং ১৫.৬ ইঞ্চি ফুল হাই ডেফিনেশন পর্দার ল্যাপটপটির ধারণক্ষমতা ৫১২ গিগাবাইট, যা ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যায়। ৮ গিগাবাইট র্যাম সুবিধার ল্যাপটপটিতে টি ইউভি লো ব্লু লাইট ডিসপ্লে প্রযুক্তি থাকায় চোখের ক্ষতি হয় না।
ল্যাপটপটিতে রয়েছে দুটি অ্যান্টিনাযুক্ত ওয়াইফাই ৬ রিসিভার, ফলে সহজেই নিরবচ্ছিন্নভাবে ওয়াই-ফাই ইন্টারনেট ব্যবহার করা যায়।
দুটি মাইক্রোফোন এবং ডলবি অডিও স্টেরিও স্পিকারযুক্ত ল্যাপটপটিতে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার থাকায় চার্জ নিয়ে চিন্তা করতে হয় না।
আইডিয়াপ্যাড স্লিম ৩ আই’ মডেলের ল্যাপটপ
আইডিয়াপ্যাড স্লিম ৩ আই’ মডেলের ল্যাপটপ
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।








০ টি মন্তব্য