প্রযুক্তি পণ্য নির্মাতা স্যামসাং ইলেকট্রনিকসের চিকিৎসা যন্ত্রপাতি বিভাগ স্যামসাং মেডিসন ফ্রান্সের সোনিও নামের একটি উদ্ভাবনী উদ্যোগ (স্টার্টআপ) অধিগ্রহণ করার পরিকল্পনা করছে।
ডায়াগনস্টিক ইমেজিং যন্ত্রপাতি তৈরিতে বিশ্বের অন্যতম প্রভাবশালী কোম্পানি স্যামসাং মেডিসন। প্রতিষ্ঠানটি সোনিও আলট্রাসাউন্ডের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত সফটওয়্যার তৈরি করে।
৯ কোটি ২৭ লাখ মার্কিন ডলারে অধিগ্রহণ করা হচ্ছে সোনিওকে। সোনিও এআই প্রযুক্তির মাধ্যমে স্ত্রী ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞদের আলট্রাসাউন্ড পরীক্ষার তথ্যাদি ও নথি সংরক্ষণে সাহায্য করে।
সোনিওর বিভিন্ন যন্ত্র এআইয়ের মাধ্যমে অ্যালগরিদম ব্যবহার করে। আলট্রাসাউন্ড স্ক্যানের ছবির গুণমান উন্নত করতে সাহায্য করে সোনিওর বিভিন্ন যন্ত্র।
স্যামসাং মেডিসন জানিয়েছে, সোনিওর সফটওয়্যার স্যামসাংয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ইমেজিং যন্ত্রপাতির কার্যক্ষমতা আরও বাড়াবে।
স্যামসাং মেডিসনে স্যামসাং ইলেকট্রনিকসের প্রায় ৬৯ শতাংশ অংশীদারত্ব রয়েছে। স্যামসাং ২০১১ সালে মেডিসনকে ২ কোটি ২০ লাখ মার্কিন ডলারে অধিগ্রহণ করেছিল।
স্যামসাং এক বিবৃতিতে জানায়, অধিগ্রহণের পরও সোনিও একটি স্বাধীন কোম্পানি হিসেবে কাজ করবে। বাণিজ্যিকভাবে বিভিন্ন কাজ ও গবেষণা পরিচালনা করবে। ফ্রান্স ও ইউরোপের বিভিন্ন দেশে পণ্য ও সেবার জন্য কাজ করবে।
২০২০ সালে সিসেল ব্রোসেট ও রেমি বেসস সোনিও প্রতিষ্ঠা করেন। ২০২৩ সালের আগস্টে ক্রস বর্ডার ইমপ্যাক্ট ভেঞ্চারের কাছ থেকে ১ কোটি ৪০ লাখ ডলার বিনিয়োগ লাভ করে সোনিও।
সোনিও এযাবৎ ২ কোটি ৭২ লাখ ডলার বিনিয়োগ সংগ্রহ করেছে। স্যামসাং মেডিসনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়ং কোয়ান কিম বলেন, সোনিও অধিগ্রহণের মাধ্যমে স্যামসাং মেডিসন প্রযুক্তির সাহায্যে মানুষের জীবনযাত্রার মান উন্নত করার জন্য আরও ভালোভাবে কাজ করবে। সোনিওর মাধ্যমে আলট্রাসাউন্ড পরীক্ষায় এআই–নির্ভর দারুণ পরিবর্তন আসবে।
চিকিৎসাযন্ত্রে উন্নতি আনতে স্টার্টআপ সোনিওকে কিনে নিচ্ছে স্যামসাং
চিকিৎসাযন্ত্রে উন্নতি আনতে স্টার্টআপ সোনিওকে কিনে নিচ্ছে স্যামসাং
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।








০ টি মন্তব্য