অনলাইনে জুয়া খেলার সব অ্যাপ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেন, অনলাইনে জুয়া খেলার অ্যাপস পুরোপুরি বন্ধ করা হবে। সোশ্যাল মিডিয়ায় অবৈধ প্রোপাগান্ডা ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতিকর। যেকোনো মূল্যে এটি বন্ধে সংশ্লিষ্টদের জোরালো উদ্যোগ নিতে হবে।
রোববার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে টেলিযোগাযোগ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে স্থাপিত সাইবার থ্রেড ডিটেনশন অ্যান্ড রেসপন্স সেন্টার পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
এর আগে প্রতিমন্ত্রী সম্মেলন কক্ষে টেলিযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বৈঠকে তিনি কম সম্পদ ব্যবহার করে কীভাবে ভালো ফল করা যায় সে বিষয়ে কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, অতিরিক্ত সচিব মোহাম্মদ গোলাম সারওয়ার-ই কায়নাত, টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত মহাপরিচালক মো. সাহাব উদ্দিন প্রমুখ।
মতবিনিময় সভায় জুনাইদ আহমেদ পলক বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বছরে আমাদের নতুন ভিশন দিয়েছেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, দক্ষ মানবসম্পদ, নগদ ও কাগজবিহীন সমাজ ও সরকার ব্যবস্থার আধুনিক সংস্করণ নির্মাণ করে একটি স্মার্ট বাংলাদেশ গড়তে চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ রূপকল্প ২০৪১ বাস্তবায়নের জন্য আগামী ৫ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, আগামী ১৭ বছরে কীভাবে আমরা স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়ন করব, আগামী ৫ বছরে এর ভিত্তি তৈরি করতে হবে। স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি এবং স্মার্ট গভর্নমেন্টের চারটি স্তম্ভের উপর ভিত্তি করে, স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে টেলিযোগাযোগ বিভাগের ভূমিকা, পরিকল্পনাটি কী এবং এটি কতটা সম্পর্কিত তা বিবেচনা করে আমাদের একটি কর্ম পরিকল্পনা তৈরি করতে হবে। প্রধানমন্ত্রীর দৃষ্টিতে।









.png)
.png)
০ টি মন্তব্য